এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 10:35 AM, 01 August 2026.
Digital Solutions Ltd

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা

Publish : 10:35 AM, 01 August 2026.
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত তারিখে দেশের সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হবে। ফল প্রকাশসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষর রয়েছে।

এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিব এবং সংশ্লিষ্ট সব পক্ষকে ফল প্রকাশের নির্ধারিত তারিখ সম্পর্কে অবহিত করা হয়েছে।

তবে ফলাফল সংগ্রহের পদ্ধতি ও অনলাইনে কিংবা এসএমএসের মাধ্যমে ফল জানার বিস্তারিত নির্দেশনা পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সমন্বয় কমিটি।

প্রচলিত নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এবারও নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশ নেন।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নেছারাবাদে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার শিরোনাম পিরোজপুরে দেড় কোটি টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষককে শোকজ শিরোনাম বাকেরগঞ্জে তেলবাহী লরি-পিকআপের সংঘর্ষে আহত ২ শিরোনাম শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এনসিপি নেতা শিরোনাম বিরোধী দলের লংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহার শিরোনাম ঝালকাঠিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন হবে ছৈলার চরে