সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল উদ্বোধন করবেন: শিক্ষামন্ত্রী
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:47 AM, 09 August 2026.
Digital Solutions Ltd

সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল উদ্বোধন করবেন: শিক্ষামন্ত্রী

Publish : 12:47 AM, 09 August 2026.
সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল উদ্বোধন করবেন: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ফলাফল উদ্বোধন অনুষ্ঠানে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করবেন। একই সময়ে পরীক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, সোমবার সকাল ১০টায় একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নিজ নিজ বোর্ডের ফল পাওয়া যাবে।

এ ছাড়া দুটি অভিন্ন ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। পরীক্ষার্থীরা অনলাইনে eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।

মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে ‘SSC’ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে এসএমএসের ফরম্যাট হবে—‘SSC DHA ROLL YEAR’। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের ‘SSC MAD ROLL YEAR’ এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ‘SSC TEC ROLL YEAR’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে, যার মধ্যে সব ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

ফল পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১১ আগস্ট থেকে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ চলবে ১৭ আগস্ট পর্যন্ত। অনলাইনে এ আবেদন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণের আবেদনসংক্রান্ত নির্দেশনা দেওয়া হবে।

ফল প্রকাশের পর পরীক্ষার্থী ও অভিভাবকদের ফল জানতে নির্ধারিত অনলাইন মাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান অথবা এসএমএস সেবা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম তিন মাসের জন্য রিহ্যাবে তুবার বাবা, পরিবারের দায়িত্ব নিল প্রশাসন শিরোনাম বরগুনায় প্রতিরাতেই চুরি হচ্ছে বিদ্যুতের তার, বাদ যায়নি ওসির বাসাও শিরোনাম রাবি স্টেশনে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপ, আটক ৩ শিরোনাম সালমানের স্টুডিও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার শিরোনাম বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন শিরোনাম চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি আবারও চোট পেলেন নাহিদ রানা