ভারতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত অন্তত ৫৬
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 06:05 AM, 27 September 2026.
Digital Solutions Ltd

ভারতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত অন্তত ৫৬

Publish : 06:05 AM, 27 September 2026.
ভারতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত অন্তত ৫৬

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে টানা তিন দিনের ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। দুর্যোগে আহত হয়েছেন আরও অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজারের বেশি ঘরবাড়ি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ কোটির বেশি মানুষের বসবাস উত্তর প্রদেশে। ভারতের সবচেয়ে জনবহুল এই রাজ্যে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টি ও ঝড় হয়ে থাকে।

রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় রেকর্ড পরিমাণ অতিভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে ৫৬ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ স্থলভাগে প্রবেশের পর অঞ্চলজুড়ে বৃষ্টির তীব্রতা বেড়ে যায়। এতে এক হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারি হিসাবে, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত উত্তর প্রদেশে গড়ে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অথচ বছরের এই সময়ে রাজ্যটিতে স্বাভাবিক গড় বৃষ্টিপাত মাত্র ৭ দশমিক ৬ মিলিমিটার।

অর্থাৎ স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি বৃষ্টিপাত হয়েছে তিন দিনে। অতিবৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়ার পাশাপাশি ভূমিধস দেখা দিয়েছে। এতে জনজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, ভারতে সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বজ্রঝড়, বজ্রপাতসহ বিভিন্ন ধরনের চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে বলে সতর্ক করে আসছে দেশটির আবহাওয়া বিভাগ।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতিবৃষ্টি ও অন্যান্য চরম আবহাওয়ার ঝুঁকি বাড়ছে। তবে এবারের উত্তর প্রদেশের দুর্যোগে জলবায়ু পরিবর্তনের সরাসরি ভূমিকা কতটা, তা নির্ধারণে আরও বিশ্লেষণ প্রয়োজন।

ভারী বৃষ্টি অব্যাহত থাকায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মেয়ের কনে সাজের ছবি হাতে শোকে কাতর বাবা, বারবার মূর্ছা যাচ্ছেন মা শিরোনাম মারধর করে ছাত্রীর তিনটি দাঁত ফেলে দেওয়া সেই ফয়সাল গ্রেপ্তার শিরোনাম চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গা চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেপ্তার শিরোনাম ‘অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে’: অভিনেত্রী সাদিয়া আয়মান শিরোনাম বিএনপি সরকারের চোখের সামনে ‘প্রধানমন্ত্রীর আসনে এ ঘটনা ঘটেছে’: সালমান শিরোনাম জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার