গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:20 AM, 22 November 2026.
Digital Solutions Ltd

গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

Publish : 01:20 AM, 22 November 2026.
গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ দেশের ছয় জেলায় মোট ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গোপালগঞ্জ ছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজারে এসব সদস্য মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাঁরা দায়িত্ব পালন করছেন।

মোতায়েন করা বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করছেন। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তাঁরা।

বিজিবি আরও জানিয়েছে, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় নিশ্চিত করতে সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

বাহিনীটির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম ‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’ শিরোনাম ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শিরোনাম ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রেমের ফাঁদ ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে, চীনা নাগরিক গ্রেপ্তার শিরোনাম হরমুজ প্রণালীতে ফের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ শিরোনাম আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার