চট্টগ্রামে এমপি হিসেবে শপথ নিতে পারবেন সারোয়ার আলমগীর : হাইকোর্ট
ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:36 AM, 12 July 2026.
Digital Solutions Ltd

চট্টগ্রামে এমপি হিসেবে শপথ নিতে পারবেন সারোয়ার আলমগীর : হাইকোর্ট

Publish : 02:36 AM, 12 July 2026.
চট্টগ্রামে এমপি হিসেবে শপথ নিতে পারবেন  সারোয়ার আলমগীর : হাইকোর্ট

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই। তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করেছেন। ফলে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পথ উন্মুক্ত হলো তার।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ২ জুলাই রুলের ওপর শুনানি শেষে আদালত ৯ জুলাই রায় ঘোষণার দিন নির্ধারণ করেছিলেন।

আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে জামায়াতের প্রার্থী মো. নুরুল আমিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

মামলার নথি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নুরুল আমিন।

আপিলের শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। পরে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।

রিটের প্রাথমিক শুনানি শেষে গত ২৭ জানুয়ারি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিয়ে রুল জারি করা হয়।

পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন নুরুল আমিন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীরের নির্বাচনের ফল প্রকাশে স্থগিতাদেশ দেন। ফলে তিনি নির্বাচনে অংশ নিলেও বিজয়ী হওয়ার পরও তার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা সম্ভব হয়নি।

পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হন। তবে আদালতের নির্দেশনার কারণে তার ফলাফল স্থগিত ছিল।

সবশেষে, গত ১৬ জুন আপিল বিভাগের নির্দেশে জামায়াত প্রার্থী নুরুল আমিনের আপিল নিষ্পত্তি করে দ্রুত রুলের নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী শুনানি শেষে হাইকোর্ট বৃহস্পতিবার রুল যথাযথ ঘোষণা করে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ বলে রায় দেন।

আইনজীবীদের মতে, এই রায়ের ফলে সারোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের আর কোনো আইনগত বাধা থাকছে না। ফলে নির্বাচন-পরবর্তী দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটল এবং চট্টগ্রাম-২ আসনের নির্বাচনী প্রক্রিয়াও চূড়ান্তভাবে নিষ্পত্তির পথে এগোল।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজধানীতে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার শিরোনাম বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, পাঁচ নেতা-কর্মী আটক শিরোনাম মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগে থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ শিরোনাম বিএনপি চেয়েছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে: রুমিন ফারহানা শিরোনাম গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন তরুণ সমাজকর্মী মোঃ আরিফ শিরোনাম সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার