সম্পদ বিবরণী না দেওয়ায় এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:51 AM, 28 July 2026.
Digital Solutions Ltd

সম্পদ বিবরণী না দেওয়ায় এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

Publish : 02:51 AM, 28 July 2026.
সম্পদ বিবরণী না দেওয়ায় এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২–এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর আবুল কালাম আজাদ। রায় ঘোষণার সময় কারাগার থেকে এস কে সুরকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা জারির পর তাকে আবার কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ১৫ জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য ২৮ জুলাই দিন নির্ধারণ করেন।

মামলার নথি অনুযায়ী, এস কে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, আয়ের উৎস ও দায়-দেনার পূর্ণাঙ্গ বিবরণ জমা দিতে নোটিশ দেয় দুদক। ২০২৪ সালের ২৭ অক্টোবর তিনি সম্পদ বিবরণীর আদেশ ও নির্ধারিত ফরম গ্রহণ করলেও আইন অনুযায়ী ২১ কার্যদিবসের মধ্যে তা দাখিল করেননি।

এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয় এবং পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

বিচার চলাকালে মামলার সাতজন সাক্ষীর প্রত্যেকের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য, নথিপত্র ও উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের একটি দল এস কে সুরকে গ্রেপ্তার করে। ওই দিনই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাবন্দি রয়েছেন।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম এনামুল-রাহির দুর্দান্ত বোলিংয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় শিরোনাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান শিরোনাম ভুল স্বীকার করে মাকে ঘরে তুললেন সাগর, দেশবাসীর কাছে চাইলেন ক্ষমা শিরোনাম মধুমতি নদীর ভাঙনের মুখে আলফাডাঙ্গার দুই গ্রাম শিরোনাম রাজধানীতে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার শিরোনাম বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, পাঁচ নেতা-কর্মী আটক