ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরলে দেশে ‘রক্তগঙ্গা’ বয়ে যাবে। তাঁর দাবি, শেখ হাসিনা ফিরে এলে দেশে নতুন করে সহিংসতা ও অস্থিরতা সৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জুলাই শহীদদের পরিবারের সদস্যদের অনুদান প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, গত ৫ আগস্ট ভারত থেকে শেখ হাসিনার সংবাদ সম্মেলন উদ্দেশ্যপ্রণোদিত ছিল। তাঁর অভিযোগ, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দাবিদার একটি দেশের মাটিতে এমন আয়োজন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। তিনি দাবি করেন, এ ধরনের সংবাদ সম্মেলন আয়োজন সরকারের নীরব সম্মতি ছাড়া সম্ভব নয়।
বিএনপির এই নেতা আরও বলেন, অতীতে শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা করা হলেও বর্তমানে সেই সুযোগ আর নেই। তাই তাঁকে আবারও রাজনৈতিক ‘টুলস’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষায়, একজন পলাতক আসামিকে আশ্রয় দেওয়া একটি দেশের বিষয় হতে পারে, কিন্তু সেই দেশ থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া গ্রহণযোগ্য নয়।
রিজভী অভিযোগ করেন, ভারত থেকে নিয়মিত অডিও বার্তা ও বিভিন্ন বক্তব্য প্রচারের মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। তিনি প্রশ্ন তোলেন, একজন পলাতক আসামি কীভাবে অন্য দেশের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পান।
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “শেখ হাসিনা আবারও বাংলাদেশে এলে দেশে রক্তগঙ্গা বয়ে যাবে। তিনি কাউকে বাঁচতে দেবেন না।”
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, আন্দোলনের অর্জন নিয়ে বিভক্তি নয়, বরং জাতীয় ঐক্যই এখন সবচেয়ে বেশি প্রয়োজন। তাঁর মতে, জুলাইয়ের চেতনা ধারণ করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অন্যথায় পরাজিত শক্তি পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
মীর সরফত আলী সপুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, বিএনপির সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মো. কামরুজ্জামান ও ফাহিমা নাসিরনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News