সালমান শাহ হত্যা মামলায় ডনকে জেলহাজতে আটক রাখার আবেদন
ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:20 AM, 10 August 2026.
Digital Solutions Ltd

সালমান শাহ হত্যা মামলায় ডনকে জেলহাজতে আটক রাখার আবেদন

Publish : 12:20 AM, 10 August 2026.
সালমান শাহ হত্যা মামলায় ডনকে জেলহাজতে আটক রাখার আবেদন

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি আশরাফুল হক ডনকে (৫৪) আদালতের হাজতখানায় নেওয়া হয়েছে। রোববার (৯ আগস্ট) ভোরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে আটক করে। পরে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়।

ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আশরাফুল হক ডনকে আদালতে হাজির করা হয়েছে। এ মামলায় সিএমএম আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

সিআইডির আদালতে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ২১ অক্টোবর দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় রমনা থানায় মামলাটি করা হয়। এই মামলায় আশরাফুল হক ডনকে ৮ নম্বর আসামি করা হয়েছে। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, রমনা থানার অধিযাচনের ভিত্তিতে রোববার ভোর ৫টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ডনকে আটক করে। পরে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, সালমান শাহকে অন্য আসামি ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছেন। তবে মামলার অভিযোগ এখনো তদন্তাধীন।

এজাহারের তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার বাসায় সালমান শাহকে দেখতে যান তাঁর মা নীলা চৌধুরী, বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী ও ছোট ভাই শাহরান শাহ। পরিবারের সদস্যদের জানানো হয়, সালমান শাহ ঘুমিয়ে আছেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে শয়নকক্ষে পড়ে থাকতে দেখা যায়।

প্রথমে তাঁকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সিআইডির প্রতিবেদনে বলা হয়েছে, মামলার তদন্ত এখনো চলমান। আশরাফুল হক ডনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জামিনে মুক্তি পেলে তিনি তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন এবং পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে—এমন যুক্তিতে পুলিশ তাঁর জামিনের বিরোধিতা করেছে।

এ কারণে তাঁকে জেলহাজতে আটক রাখার আবেদন করা হয়েছে। শুনানি শেষে আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজাপুরে ৫ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস শিরোনাম ঝালকাঠিতে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট শিরোনাম ‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’ স্লোগানে ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত শিরোনাম রাজাপুরে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, তাঁর পক্ষে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা শিরোনাম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এসো সচেতন হই সোসাইটির র‍্যালি, সেমিনার ও সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক সহায়তা প্রদান শিরোনাম নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে, দুই আড়তদারকে জরিমানা