বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট
ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 03:21 AM, 30 August 2026.
Digital Solutions Ltd

বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট

Publish : 03:21 AM, 30 August 2026.
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়েছে। নতুন করে আগামী সোমবার (৩১ আগস্ট) রায়ের দিন ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন।

এদিন মামলাটির রায় ঘোষণার জন্য দিন নির্ধারিত ছিল। আদালতের কার্যক্রমের শুরুতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক রাষ্ট্রপক্ষের পক্ষে সময় চান। তিনি জানান, মামলাটিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল শুনানি করেছেন। বর্তমানে তিনি দেশের বাইরে থাকায় রায় ঘোষণার জন্য সময় প্রয়োজন। পরে আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী সোমবার রায়ের দিন ধার্য করেন।

এর আগে সোমবার (২৪ আগস্ট) হাইকোর্ট ২৫ আগস্ট রায়ের দিন ধার্য করেছিলেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ মার্চ রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী শিশু আছিয়া। অভিযোগ ওঠে, তাঁর বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

২০২৫ সালের ১৩ এপ্রিল মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষে ২৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। মাত্র ১৩ কার্যদিবসে মামলার সাক্ষ্য ও বিচারিক কার্যক্রম শেষ হয়।

পরে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। মামলার অপর তিন আসামি সজীব শেখ, তাঁর ছোট ভাই এবং মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।

বিচারিক আদালতে মৃত্যুদণ্ড হওয়ায় আইন অনুযায়ী মামলার নথি অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়। গত বছরের ২১ মে মামলার নথি উচ্চ আদালতে পৌঁছায়। পরে পেপারবুক প্রস্তুত করে হাইকোর্টে পাঠানো হয় এবং মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় আসে।

এখন হাইকোর্টে বহুল আলোচিত এ মামলার রায়ের অপেক্ষায় রয়েছেন নিহত শিশু আছিয়ার পরিবার ও সংশ্লিষ্টরা। আগামী ৩১ আগস্ট আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন তাঁরা।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজাপুরে ৫ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস শিরোনাম ঝালকাঠিতে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট শিরোনাম ‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’ স্লোগানে ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত শিরোনাম রাজাপুরে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, তাঁর পক্ষে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা শিরোনাম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এসো সচেতন হই সোসাইটির র‍্যালি, সেমিনার ও সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক সহায়তা প্রদান শিরোনাম নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে, দুই আড়তদারকে জরিমানা