১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 03:21 AM, 30 August 2026.
Digital Solutions Ltd

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

Publish : 03:21 AM, 30 August 2026.
১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ১৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় দেন।

২০০৭ সালে তৎকালীন সরকারের সময়ে বিনা দরপত্রে সরকারি বাড়ি বিক্রির অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে এসব মামলা করা হয়। মামলাগুলোতে সরকারি সম্পত্তি বিক্রির ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল।

মামলার অভিযোগ অনুযায়ী, ১৮টি সরকারি বাড়ি বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা ক্ষতি বা দুর্নীতি হয়েছে বলে দাবি করা হয়েছিল।

এসব মামলায় মির্জা আব্বাসসহ মোট ১২ জনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে ছিলেন এস এম জাফর উল্লাহ, মো. এমদাদুল ইসলাম, মোহাম্মদ আলী, গোলাম নবী, কাজী রিয়াজুল মনির, জিয়াউদ্দিন আহমেদ, আব্দুস সাদেক, হুমায়ন খান, মীর মোশাররফ হোসেন, ইকবাল উদ্দিন চৌধুরী ও মো. শহীদ আলম।

এ ছাড়া পৃথক মামলায় বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও ব্যবসায়ী আহমেদ আকবর সোবহানকে দুইটি করে মামলায় আসামি করা হয়েছিল।

অন্যদিকে মেহেদী হাসান, শফিকুর রহমান কিরন, নুরুচ্ছাফা, মো. শুকুর মিয়া, হাসনা আহমেদ ও আলী হায়দার চৌধুরীকেও পৃথক মামলায় আসামি করা হয়।

আদালতের রায়ে মির্জা আব্বাসসহ এসব মামলার আসামিদের সবাই খালাস পেয়েছেন।

দীর্ঘ প্রায় দুই দশক ধরে চলা এই মামলাগুলোর রায়ের মধ্য দিয়ে সরকারি বাড়ি বিক্রিকে কেন্দ্র করে করা ১৫টি দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ সমাপ্তি ঘটল।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম ‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’ শিরোনাম ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শিরোনাম ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রেমের ফাঁদ ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে, চীনা নাগরিক গ্রেপ্তার শিরোনাম হরমুজ প্রণালীতে ফের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ শিরোনাম আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার