জামিন মেলেনি বিদিশা সিদ্দিকের, থাকতে হচ্ছে কারাগারেই
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:31 AM, 17 September 2026.
Digital Solutions Ltd

জামিন মেলেনি বিদিশা সিদ্দিকের, থাকতে হচ্ছে কারাগারেই

Publish : 02:31 AM, 17 September 2026.
জামিন মেলেনি বিদিশা সিদ্দিকের, থাকতে হচ্ছে কারাগারেই

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। ফলে আপিলের শুনানি না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারেই থাকতে হচ্ছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবিরের আদালতে বিদিশার পক্ষে জামিনের আবেদন করেন ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ কয়েকজন আইনজীবী। বাদীপক্ষে জামিনের বিরোধিতা করেন অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন খান হিরণ।

শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন বলে জানান বিদিশার আইনজীবী মনিরুজ্জামান সবুজ। তিনি বলেন, আপিলের শর্তে জামিন চাওয়া হয়েছিল। তবে আদালত জামিন দেননি। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তাঁরা।

এর আগে গত ২০ মে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বিদিশা আদালতে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। ওই পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে আপিলের শর্তে জামিন চাওয়া হয়। তবে সেই আবেদনও নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছিল।

মামলাটি করা হয় ২০০৮ সালে। বাদী মোশাররফ হোসেন সিকদার নামের এক ব্যবসায়ীর অভিযোগ, রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে তাঁর কাছ থেকে ৮০ লাখ টাকা নেওয়া হয়েছিল।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০০১ সালের ১ জুলাই বিদিশা ওই ব্যবসায়ীকে প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট দেখিয়ে বিক্রির প্রস্তাব দেন। পরে ৮০ লাখ টাকায় ফ্ল্যাটটি বিক্রির চুক্তি হয়। একই বছরের ১০ জুলাই বিদিশা তাঁর মনোনীত ব্যক্তি ও বন্ধু আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দিতে বলেন। পরে ব্যাংকের মাধ্যমে ওই অর্থ পরিশোধ করেন বাদী এবং উভয়ের মধ্যে বায়নানামা সম্পাদিত হয়।

চুক্তি অনুযায়ী, রাজউকের অনুমোদন নিয়ে বাকি টাকা পরিশোধের পর ফ্ল্যাটটি রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

পরে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি ৭২ লাখ টাকার একটি চেক দেওয়া হয়। তবে ব্যাংকে জমা দেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

বাদীর অভিযোগ, পরবর্তীতে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে বিদিশা টাকা বা ফ্ল্যাট কোনোটিই বুঝিয়ে দেননি। এমনকি তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

মামলাটির পরবর্তী আইনি প্রক্রিয়া উচ্চ আদালতে গড়াবে বলে জানিয়েছেন বিদিশার আইনজীবী।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম ‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’ শিরোনাম ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শিরোনাম ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রেমের ফাঁদ ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে, চীনা নাগরিক গ্রেপ্তার শিরোনাম হরমুজ প্রণালীতে ফের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ শিরোনাম আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার