ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:22 AM, 09 September 2026.
Digital Solutions Ltd

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে

Publish : 12:22 AM, 09 September 2026.
ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী সপ্তাহে হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এ মামলার রায় আগামী সপ্তাহের যেকোনো দিন ঘোষণা হতে পারে। প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক ইতোমধ্যে শেষ হয়েছে।

এর আগে গত ১৭ আগস্ট যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ ওরফে ওয়ালি আসিফ ইনান।

রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, সাত আসামিই বর্তমানে পলাতক। গত ২ আগস্ট মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

এর আগে চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন একই ট্রাইব্যুনাল।

এখন যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহের যেকোনো দিন ট্রাইব্যুনাল রায় ঘোষণা করতে পারেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম ‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’ শিরোনাম ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শিরোনাম ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রেমের ফাঁদ ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে, চীনা নাগরিক গ্রেপ্তার শিরোনাম হরমুজ প্রণালীতে ফের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ শিরোনাম আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার