আবারও একসঙ্গে জুটি হয়ে ফিরছেন শিমুল-লামিমা
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন ডেস্ক :
Publish : 03:06 AM, 28 September 2026.
Digital Solutions Ltd

আবারও একসঙ্গে জুটি হয়ে ফিরছেন শিমুল-লামিমা

Publish : 03:06 AM, 28 September 2026.
আবারও একসঙ্গে জুটি হয়ে ফিরছেন শিমুল-লামিমা

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক :

‘ব্যাচেলর পয়েন্ট’, ‘ফিমেল’, ‘অসময়’ ও ‘হোটেল রিল্যাক্স’-এর পর আবারও জুটি হয়ে পর্দায় আসছেন শিমুল শর্মা ও লামিমা লাম। এবার রোমান্টিক-কমেডি ঘরানার নাটক ‘চেক আউট’-এ দেখা যাবে তাদের।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে নাটকটির প্রথম পোস্টার। সেখানে বলা হয়েছে, ক্যামেরার সামনে নিখুঁত হাসির আড়ালে রয়েছে ভিন্ন এক গল্প।

‘বঙ্গ অরিজিনাল’-এর ব্যানারে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন মাজিদুল ইসলাম স্বাধীন। এর গল্প লিখেছেন শিমুল শর্মা। চিত্রনাট্য ও সংলাপ রচনায় তাঁর সঙ্গে কাজ করেছেন মানব মিত্র।

এর আগে গত বছর ‘শর্টকাট’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন শিমুল ও লামিমা। সেখানে মামুন ও লায়লা চরিত্রে তাদের অভিনয় দর্শকদের মধ্যে সাড়া ফেলে। এবার নতুন গল্পে আবারও জুটি হয়ে ফিরছেন তারা।

‘চেক আউট’-এ শিমুল-লামিমার পাশাপাশি অভিনয় করেছেন তুষার খান, রেশমা আহমেদ, সায়কা শামসীর, ক্রিস্টিয়ানো তন্ময়, শাওন রিহান ও এমা।

আগামী ১ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে নাটকটির।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার শিরোনাম ফরিদপুরে পালিয়ে বিয়ের দুই মাস পর কিশোরীর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী শিরোনাম বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে একাধিকবার ধর্ষণ, কৃষি কর্মকর্তা গ্রেপ্তার শিরোনাম নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে পৌর ছাত্রদলের সচেতনতামূলক প্রচারণা শিরোনাম বোরকা পরে ভূমি অফিসে হাজির ডিসি, দেখলেন সেবার বাস্তব চিত্র শিরোনাম পটুয়াখালীতে চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিক কারাগারে